• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পোশাক শ্রমিকদের চোখের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৭ জানুয়ারি ২০২৫, ২১:৫০
অ+
অ-
পোশাক শ্রমিকদের চোখের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পোশাক শ্রমিকদের চক্ষু পরিচর্যা সেবা, অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ ‘গার্মেন্টস শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু সেবা-উৎপাদনশীলতার উপর প্রভাব মূল্যায়ন’ শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ), হেলেন কেলার ইন্টারন্যাশনাল, অপথালমোলজিকাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) এবং খেয়া ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।

উপদেষ্টা বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়োজিত শ্রমিকরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিক বেশি। তাদের অবদান আমাদের স্বীকার করতে হবে। এখানে শ্রমিকদের বিভিন্নরকম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। অন্যান্য ঝুঁকির মধ্যেও চোখের সমস্যা কম পরিলক্ষিত হয়। গার্মেন্টস শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু সেবা বিষয়ক হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আরও পড়ুন

১৫ শতাংশ বাৎসরিক ইনক্রিমেন্ট দিয়ে মজুরি পুনর্নির্ধারণের দাবি
পোশাক শিল্পে বার্ষিক মজুরি ৯ শতাংশ বাড়ানোর সুপারিশ
বাংলাদেশে উৎপাদন সরিয়ে আনতে চায় রাশিয়ার বৃহত্তম পোশাক কোম্পানি

বিজ্ঞাপন

ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ২৭,০০০ এর ও বেশি কর্মীদের স্ক্রিনিং করা, হাজার হাজার রোগ নির্ণয় করা এবং শত শত ব্যক্তিকে ভর্তুকিযুক্ত চশমা বিতরণ করা একটি মাইলফলক। এ  উদ্যোগ শেষে চক্ষু স্বাস্থ্য পরিষেবা গ্রহণ ১৪% থেকে ৯৩% এ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা  হয়েছে। এই উন্নতিগুলো শুধু পরিসংখ্যানগত ছিল না; তারা শ্রমিকদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে, প্রকল্পের শেষ নাগাদ ৯৭% উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম করেছে, যা শুরুতে ৮৪% ছিল।

হেলেন'স তহবিল দ্বারা অর্থায়ন করা গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের চোখের স্বাস্থ্য সেবা এবং পুষ্টির সমস্যাগুলির সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ এবং কুমিল্লা জুড়ে শ্রম ঘন এলাকায় এই উদ্যোগ এর একটি উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছে যা গার্মেন্টস শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণমান উন্নত করতে অবদান রাখতে পারে।

চোখের সেবা এবং পুষ্টি উভয়ের উপর গুরুত্ব আরোপ করে কর্মক্ষেত্রে পারফরম্যান্স বৃদ্ধিতে হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর চক্ষু সেবা নিয়া কাজ করার জন্য যা যা প্রয়োজন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তাতে সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গার্মেন্টস সেক্টর নিয়া অনেক ষড়যন্ত্র হচ্ছে। ভেতরে ও বাহিরে কীভাবে সরকারকে দুর্বল করা যায় সে ষড়যন্ত্র বানচাল করে আমরা চেষ্টা করছি গার্মেন্টস সেক্টরে সুস্থ কর্মপরিবেশ ফিরিয়ে আনার। এ সেক্টরকে স্বচ্ছ ও গতিশীল করার জন্য আমরা কাজ করছি। চক্ষু সেবা নিয়া কাজ করায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হেলেন কেলার ইন্টারন্যাশনালের পাশে থাকবে বলে কর্মশালায় উপদেষ্টা মতামত ব্যক্ত করেন।

কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পোশাক শিল্পঅন্তর্বর্তীকালীন সরকারশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, গুরুত্ব পাচ্ছে কার্বন ট্রেডিং

মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, গুরুত্ব পাচ্ছে কার্বন ট্রেডিং

পোশাক খাতে ২৫০০ কোটি টাকা নগদ সহায়তা ছাড়

পোশাক খাতে ২৫০০ কোটি টাকা নগদ সহায়তা ছাড়