• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
অ+
অ-
সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শফিউল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলার আসামি।

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি বাসায় অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন

সাদেক খান ও ইকবালুর রহিমের পরিবারের নামে দুর্নীতির ৫ মামলা
পররাষ্ট্র উপদেষ্টা বললেন—আমাদের কী করার আছে?
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার শফিকুল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থি একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমই এর সাবেক সভাপতি।

জেইউ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২