• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শাহবাগ মোড় ছাড়লেন বিডিআর স্বজনরা, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৫, ১৭:২২
অ+
অ-
শাহবাগ মোড় ছাড়লেন বিডিআর স্বজনরা, যান চলাচল স্বাভাবিক

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো তাদের পরিবারের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ করেছিল। তারা শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনার এলাকায় গিয়েছেন। এখন শাহাবাগে যান চলাচল স্বাভাবিক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর। 

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন। তারা বিকেল সাড়ে ৩টার পরে সড়ক ছেড়ে শহীদ মিনার এলাকার দিকে যান। এখন শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ
থাইল্যান্ড নেওয়া হচ্ছে জুলাই বিপ্লবে আহত আশরাফুলকে

বিজ্ঞাপন

উল্লেখ্য, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেন।

এমএসি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিক্ষোভরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক