• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮
অ+
অ-
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি

টঙ্গীর ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে দুটি নয়, একটি ইজতেমা হবে। এছাড়া ইজতেমার মাঠে বারবার হামলাকারী ‘পথভ্রষ্ট সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ ও টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচার করতে হবে। 

আরও পড়ুন

তাবলীগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্ব কী নিয়ে শুরু হয়েছিল?
তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, সাদপন্থিদের তাবলিগ করতে দেওয়া হবে না, ইজতেমাও করতে দেওয়া হবে না। তারা প্রকাশে খুন করে জামিন পেয়ে যায়, এটা মানা যায় না। তাদের জামিন বাতিল করতে হবে। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী,  মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।  

এমএসআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তাবলিগ জামাতরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক