• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এখনো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৫, ২২:২৯
অ+
অ-
এখনো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা

চাকরিতে পুনর্বহালের দাবিতে এখনো অনশন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা (এসআই)।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টা পর্যন্ত তাদের অনশন করতে দেখা গেছে।

এদিকে চলমান এ সংকট সমাধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন চাকরিচ্যুতদের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে থাকা রবিউল রবি নামে এক আন্দোলনকারী বলেন, আমার ভাই-বোনেরা আমরণ অনশন করছেন। তারা সবাই এখনো ওসমানী উদ্যানের সামনে অবস্থান নিয়েছেন। উপর মহল থেকে সমস্যার সমাধান না করা পর্যন্ত এ অনশন চলবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা এসআইদের
এবার ৪০তম এএসপি-ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত

সুবীর নামে অব্যাহতিপ্রাপ্ত ক্যাডেট এসআই বলেন, আমরা প্রশাসনের কথায় হতাশ হয়েছি। তারা বলে কাজ হবে, এটা করে দেব। কবে কীভাবে কাজ করবেন তার কিছুই তারা বলেন না। এটা আশ্বাস হতে পারে না। আমাদের কর্মসূচি চলছে-চলবে।

তিনি বলেন, প্রচণ্ড শীতে আমাদের অনেক ভাইবোন এখন অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আশা করছি প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

বিজ্ঞাপন

এর আগে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ শেষে এদিন বিকেল সাড়ে ৩টায় তারা অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন শুরু করেন৷

এমএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশবিক্ষোভঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার