• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি

এনসিটিবির সামনে দুই পক্ষের কর্মসূচিতে মারামারি, আহত ৮

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৩০
অ+
অ-
এনসিটিবির সামনে দুই পক্ষের কর্মসূচিতে মারামারি, আহত ৮

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে মারামারির ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ আদিবাসী ছাত্র-জনতার ৮ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার রুপাইয়া শ্রেষ্ঠা (২৪), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসাবা (২৬), ঢাবির লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রেংইয়াং(২৯), ধনযেত্রা (৩০), শৈলী(২৭), দনওয়াই ম্রো (২৪), ঢাবি শিক্ষার্থী তনিচিরাং(৩০) ও ডিবিসির সাংবাদিক জুয়েল মার (৩৫)।

আরও পড়ুন

সমালোচনার মুখে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ
এবার গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে তোপের মুখে চবি প্রশাসন

বিজ্ঞাপন

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা সংগঠনের কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শান্তিময় চাকমা বলেন,পাঠ্য বইয়ের আদিবাসী শব্দ পুনরায় লিখনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে মতিঝিলের এনসিটিবির ভবনের সামনে আমরা  যাই। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সভারেন্টি নামের সংগঠনের অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের সাতজন ও এক সাংবাদিক আহত হয়েছেন।

dhakapost

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মতিঝিলের এনসিটিবির ভবনের সামনে থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা সংগঠনের সাতজন কর্মী আহত ও একজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে এসেছেন। বর্তমানে জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

এসএএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাছাত্র আন্দোলনডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী