• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভোটার হালনাগাদে ইমাম-পুরোহিতের সহায়তা নিতে বললো ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫
অ+
অ-
ভোটার হালনাগাদে ইমাম-পুরোহিতের সহায়তা নিতে বললো ইসি

আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের এই কার্যক্রমে ইমাম, পুরোহিতসহ ধর্মীয় উপাসনালয়ের সহায়তা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এ ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ২০ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। ২০০৮ সালের ০১ জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে।

আরও পড়ুন

ভোটার তালিকা হালনাগাদে প্রস্তুতি নিচ্ছে ইসি
এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে না ইসি

বিজ্ঞাপন

তথ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে ব্যাপক প্রচারের প্রয়োজন। বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহের পূর্বে প্রতি ইউনিয়ন, সিটি/পৌরসভার ওয়ার্ড, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংযুক্ত মাইকিং টেক্সট অনুযায়ী ব্যাপক মাইকিং এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে হালনাগাদ কার্যক্রম চলাকালীন মসজিদ/ উপসানাল, ইমাম/পুরোহিতগণ নামাজ/প্রার্থনার আগে বা পরে হালনাগাদের বিষয়ে যেন ঘোষণা দেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

এছাড়া স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচার করার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

এসআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি