• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাময়িক বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫
অ+
অ-
সাময়িক বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন

বরিশালে রেঞ্জ ডিআইজির কার্যালয় সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু আলেপ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয় বরিশালে সংযুক্ত (সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর)-কে যাত্রবাড়ী থানা, ডিএমপি, ঢাকায় রুজুকৃত মামলা নং-১৫, তারিখ-২২-৮-২০২৪ খ্রি. ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩০৭/৩০২/১০৯/১১৪/৩৪ পেনাল কোড, তৎসহ The explosive substances act 1908 এর ৩/৬ সংক্রান্তে ওই কর্মকর্তাকে গত ১৩ নভেম্বর ২০২৪ গ্রেপ্তার করে ১৪ নভেম্বর ২০২৪ খ্রি. বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আলেপ উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৩-১১-২০২৪ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

বিজ্ঞাপন

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এমএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি