• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দক্ষিণখানে নিজের গলায় কাচ ঢুকিয়ে যুবকের আত্মহত্যা 

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৫, ২০:৩২
অ+
অ-
দক্ষিণখানে নিজের গলায় কাচ ঢুকিয়ে যুবকের আত্মহত্যা 

রাজধানীর দক্ষিণখান থানার কসাই বাজার এলাকার একটি বাসায় নিজের গলায় কাচ ঢুকিয়ে ইকবাল হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইকবাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পূর্ববাদ জালালপুর গ্রামের গাজিউর রহমানের ছেলে। বর্তমানে দক্ষিণখানের কসাই বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার বিকেলে
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

বিজ্ঞাপন

নিহতের ভগ্নিপতি মো. কবির হোসেন জানান, আমার শ্যালক দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। গত এক বছর আগে পড়াশোনা বাদ দিয়েছেন। তিনি মানসিক রোগীও ছিল। আজ বিকেলের দিকে নিজের রুমে গিয়ে ভাঙা কাচের টুকরো দিয়ে নিজের গলায় ঢুকিয়ে দিয়ে গুরুতর আহত হয়।  বিষয়টি আমরা জানতে পেরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ইকবাল তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরআত্মহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক