• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পাঠ্যবইয়ে সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪১
অ+
অ-
পাঠ্যবইয়ে সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ ছাড়াও পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে শহীদ নাফিসা হোসেনের নাম ভুলভাবে ‘নাহিয়ান’ ছাপানো হয়েছিল, তা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি। কেন এ ধরনের গাফিলতি তাদের হলো। এটা অবশ্যই তাদের একটা অদক্ষতাই বলব।

আরও পড়ুন

পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল
ময়নাতদন্ত: আবু সাঈদের শরীরে গুলির চিহ্ন-মাথায় গর্ত

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ভুল তথ্য দেওয়া হয়। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তবে এই বইয়ে তার মৃত্যুর তারিখ লেখা হয়েছে ১৭ জুলাই।

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে তখন পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। গত বছরের ১৬ জুলাই পুলিশের ছোড়া গুলিতে নিহত হন তিনি। তার এই মৃত্যুতে কোটা আন্দোলনের মোড় ঘুরে যায়। কিন্তু পাঁচ মাস না যেতেই তার মৃত্যুর তারিখ ভুলভাবে লেখার পর সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। ‌এরপর আজ এনসিটিবি সেই বইয়ের সংশোধনী অনলাইনে প্রকাশ করেছে।

এনএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাঠ্যপুস্তকশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী