• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মিরপুর ও ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ২১:১৩
অ+
অ-
মিরপুর ও ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

মিরপুর ও ডেমরায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের পরিচালিত এক অভিযানে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে মিরপুরের রূপনগরে আলহামদুলিল্লাহ ওয়াশিং, এসবি ফ্যাশন এন্ড ডিজাইন, কেএম ওয়াশিং প্লান্ট, স্বপ্ন ওয়াশিং এন্ড ডাইয়িং, জেএস লন্ড্রি ফ্যাশন ও ভাই ভাই ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানসমূহের ৫টি বয়লার ও ২৯টি ড্রায়ারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং করা হয়েছে।

আরও পড়ুন

পলিথিনের মোড়ক ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা
কামরাঙ্গীরচরে নিষিদ্ধ ১০০ টন পলিথিন জব্দ, ৩ কারখানা সিলগালা

বিজ্ঞাপন

এছাড়া আবাসিক শ্রেণিতে অবৈধভাবে ১২টি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় সংযোগটি বিচ্ছিন্ন এবং একজন গ্রাহকের ৭৫ হাজার ২০০ টাকা বকেয়া আদায় করা হয়।

অভিযানে ৫০ ফুট ৩/৪ ইঞ্চি এম.এস পাইপ, ৬০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ৩৫ ফুট ১ ইঞ্চি এমএস পাইপ, ১টি বুস্টার, ১টি বুস্টার বক্স, ৩টি রেগুলেটর সেট, ৪টি ১ ইঞ্চি ভালভ ও ২টি সিসি ক্যামেরার হার্ড ডিস্ক জব্দ করা হয়েছে।

পাশাপাশি স্বপ্ন ওয়াশিং কারখানাকে ৪০ হাজার টাকা এবং কেএম ওয়াশিং কারখানাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। বাকি কারখানাগুলোতে কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

অপরদিকে ডেমরায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে নিউ কালার ওয়াশিং কারখানা, এশিয়ান প্লাস বেকারি, নিউ জিন্স ওয়াশিং কারখানা, একটি চুন কারখানা ও একটি অবৈধ আবাসিকের মোট ৬টি ড্রায়ার, ১টি ওভেন ও ৫টি পাইপ বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং করা হয়। এতে প্রায় ২ হাজার ৮৫০ সিএফটি গ্যাস সাশ্রয় হয়েছে। এ সময় ১০০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, একটি কম্প্রেসার ও একটি আবাসিক রেগুলেটর জব্দ করা হয়েছে।

এছাড়াও এশিয়ান প্লাস বেকারিকে ২০ হাজার টাকা এবং নিউ জিন্স ওয়াশিং কারখানাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি ২টি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া না যাওয়ায় দণ্ডের আওতায় আনা সম্ভব হয়নি।

ওএফএ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাভ্রাম্যমাণ আদালতগ্যাসঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড