• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘টিউলিপ কীভাবে রাশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন?’

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫
অ+
অ-
‘টিউলিপ কীভাবে রাশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন?’

যুক্তরাজ্যের ট্রেজারি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাকে এমপি (পার্লামেন্ট সদস্য) পদ থেকেও সরে দাঁড়াতে হবে। এমনকি লেবার পার্টির সদস্যপদও হারাতে পারেন।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) ‘প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফাহমিদা খাতুন বলেন, টিউলিপ আরেকটি দেশের রাজনৈতিক দলের সদস্য। তিনি বাংলাদেশের নাগরিক নন, এমনকি কমন সিটিজেনও নন। তিনি কীভাবে সাবেক প্রধানমন্ত্রী (ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা) খালার সঙ্গে রাশিয়া গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন? 

প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বিদেশি হাইকমিশন ও ব্যাংকগুলোকে প্রবাসীদের সেবায় আরও বেশি আন্তরিক হতে হবে। এয়ারপোর্টের প্রবাসী লাউঞ্জে যে বার্গার দেওয়া হচ্ছে, তা তারা খেতে অভ্যস্ত কিনা সেটি বুঝতে হবে। প্রবাসীরা সোনার হরিণ। তাদের সঠিকভাবে লালন-পালন করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসন বিশ্লেষক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, দেশের চারদিকে যে চাকচিক্য দেখা যাচ্ছে তা অভিবাসীদের কারণেই সম্ভব হচ্ছে। রেমিট্যান্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন, ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক জাহাঙ্গীর আলম ও অধ্যাপক কাজী আহসান হাবীব ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম। অনুষ্ঠানটি আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

বিজ্ঞাপন

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টিউলিপ সিদ্দিকবাংলাদেশযুক্তরাজ্য

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন