• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫
অ+
অ-
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১

রাজধানীর সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ননী কুমার সাহা নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত ঢাকা কলেজের শিক্ষার্থী ননী কুমার সাহা বলেন, আমরা সাইন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। এসময় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজনের ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে হাসপাতালে নিয়ে আসে। আরও কয়েকজন আহত হয়েছেন শুনেছি। তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব
ঢাকা কলেজ-সিটি কলেজে সংঘর্ষে আহত ৩২ শিক্ষার্থী ঢামেকে
পুলিশের কড়া নজরদারিতে সায়েন্স ল্যাবরেটরি এলাকা

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সাইন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এসএএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরঢাকা কলেজশিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি

উত্তরখানে ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

উত্তরখানে ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে