• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকায় ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি শুরু, কিনবেন যেভাবে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩
অ+
অ-
ঢাকায় ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি শুরু, কিনবেন যেভাবে
ফাইল ছবি

রাজধানীতে ৬০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ইলিশ। ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশগুলো কিনতে আপনাকে যেতে হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভবনে।

বিজ্ঞাপন

সাধারণ মানুষের পাতে ইলিশ তুলে দেওয়ার উদ্যোগ হিসেবে রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের এ কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে গন্ধে অতুলনীয়—ইলিশ কিনে হোন ধন্য’।

আরও পড়ুন

ভরা মৌসুমেও মিলছে না প্রত্যাশিত মাছ, বিক্রি হচ্ছে চড়া দামে
৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করবে সরকার

বিজ্ঞাপন

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশে যে ইলিশ মাছ পাওয়া যায়, এটা বিশ্বের সেরা ইলিশ। ফলে ইলিশ মাছকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে বেশকিছু উদ্যোগ নিতে হয়। অনেক সময় মাছ ধরা বন্ধ রাখতে হয়। জনসাধারণ যেন ইলিশ মাছ খেতে পারে এবং এর মূল্য যেন ক্রয়সীমার মধ্যে রাখা যায়, সেটা আমরা চেষ্টা করলেও সবসময় পারি না। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এর দাম কমানো কঠিন।

এ সময় কম দামে ইলিশ বিক্রির উদ্যোগের জন্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানান উপদেষ্টা।  

এর আগে বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান বলেন, ইলিশ মাছের জোগান না থাকায় বাড়ছে দাম। এ কারণে বিএফডিসি হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিকভাবে আমরা প্রায় ১৭শ কেজির দুটি চালান হাতে পেয়েছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্রেতাদের কথা বিবেচনা করে টিসিবির মতো রেশনিং করে ইলিশ বিক্রি করা হবে। একেকজন গড়পড়তা বিএফডিসির নিজস্ব প্যাকেটকৃত এক প্যাকেটে গড়ে এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবেন। 

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইলিশমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিঃস্ব হচ্ছেন খামারি : কাদের হাতে ডিম-মুরগির বাজারের অদৃশ্য নিয়ন্ত্রণ?

নিঃস্ব হচ্ছেন খামারি : কাদের হাতে ডিম-মুরগির বাজারের অদৃশ্য নিয়ন্ত্রণ?

আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই : মৎস্য প্রতিমন্ত্রী

আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই : মৎস্য প্রতিমন্ত্রী

‘আমার ইউনিয়নে কত কেজি চাল দেবো, সেটা আমার ব্যাপার’

জেলেপ্রতি ৬-১০ কেজি করে চাল কম‘আমার ইউনিয়নে কত কেজি চাল দেবো, সেটা আমার ব্যাপার’

জাল-জেলে শূন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া

জাল-জেলে শূন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া