• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বনানীতে সড়কে শুয়ে অবরোধ সিএনজি চালকদের, যানবাহনের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৫, ১৪:০৬
অ+
অ-
বনানীতে সড়কে শুয়ে অবরোধ সিএনজি চালকদের, যানবাহনের দীর্ঘ সারি

বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের চালকরা। বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আজ (সোমবার) দুপুরে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে এই অবরোধ করেন তারা। এতে করে মহাখালীগামী যানবাহনগুলো সড়কে আটকে রয়েছে। বিভিন্ন যানবাহনে আটকে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

দেশে অবৈধ বিদেশির সংখ্যা ৩৩ হাজার
ড. ইউনূসকে বেইজিং নিতে আগ্রহী চীন, পাঠাতে চায় বিশেষ বিমান

বিজ্ঞাপন

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হলো— ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে, ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে, সিএনজি অটোরিকশা চালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে, আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে, পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে, লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

এমএইচএন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিবিআরটিএ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

দীর্ঘ ছুটিসায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা