• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পদোন্নতি পাচ্ছেন বঞ্চিত উপসচিবরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪
অ+
অ-
পদোন্নতি পাচ্ছেন বঞ্চিত উপসচিবরা

আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাবেন প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা। এছাড়া প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিবও একইসঙ্গে পদোন্নতি পাবেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।

অতিরিক্ত সচিব বলেন, ২৫ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে। ডিসেম্বরে তাদের পদোন্নতি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কাজের চাপে সেটি সম্ভব হয়নি। আমরা কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে তারা পদোন্নতি পাবেন।

আরও পড়ুন

‘অদৃশ্য কারণে’ পদোন্নতি বঞ্চিত ২৫ ক্যাডারের উপ-সচিবরা
কপাল খুলছে ২৫ ক্যাডারের উপসচিবদের

বিজ্ঞাপন

অতিরিক্ত সচিব বলেন, প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন তারাও এই ২৫ ক্যাডারের সঙ্গে একযোগে পদোন্নতি পাবেন।

তিনি বলেন, প্রশাসনের ২৪তম রেগুলার ব্যাচের পদোন্নতি নিয়েও কাজ চলছে। তারাও এদের সবার সঙ্গে পদোন্নতি পাবেন। সবমিলিয়ে ২৫ ক্যাডারের উপসচিবরা, ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা এবং ২৪তম ব্যাচের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন।

এর আগে গত ৩ ডিসেম্বর তিনি বলেন, প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির পাওয়ার যোগ্য এমন উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি। এসএসবির যারা সদস্য রয়েছেন তারা আমাদের বলেছেন ‘এই কাজটি আগে ধরে শেষ করুন।’ আমরা ওইটা নিয়েই কাজ করছি।

বিজ্ঞাপন

এদিকে প্রশাসন ব্যতীত বাকি ২৫ ক্যাডারের উপসচিবদের পদোন্নতি ইস্যুতে নেতৃত্ব দেওয়া এক উপসচিবকে ওএসডি করা হয়েছে। এছাড়া সচিবালয়ের বাইরে পোস্টিং দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে।

এমএম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী