• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

তেজগাঁয়ে রেলেওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৫, ১২:২৭
অ+
অ-
তেজগাঁয়ে রেলেওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

ঘটনাস্থলে দেখা যায়, একটি এক্সাভেটর নিয়ে অভিযানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল রেলওয়ের অন্যান্য কর্মচারী, রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ।

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত বছরের ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তী সময়ে ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

গত ৬ জানুয়ারি মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকাসহ সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। 

এমএইচএন/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ রেলওয়ে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ