• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কারওয়ান বাজার থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলো পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৫, ১১:২২
অ+
অ-
কারওয়ান বাজার থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলো পুলিশ

টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পেরে আন্দোলনে নামা বিদেশগামী কর্মীদের রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে সড়িয়ে দিয়েছে পুলিশ। এতে করে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মূল সড়কটিতে আবারও যান চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে একপ্রকার বাধ্য করেই রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হয় তাদের। 

আরও পড়ুন

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান
ঢাকার বায়ু আজ ‘ঝুঁকিপূর্ণ’, দূষণে বিশ্বে দ্বিতীয়

এসময় আন্দোলনকারীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

মালয়েশিয়াগামী এই শ্রমিকদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে না পারেনি। এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত তারা তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

এর আগে সকাল সকাল ৯টা থেকে তারা কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন তারা। এসময় তাদের মধ্যে বেশ কয়েকজন কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। এক পর্যায়ে বিভিন্ন দিক থেকে আসা যানবাহন কারওয়ান বাজার মোড়ে আটকা পড়ে। এভাবে দীর্ঘ দুই ঘণ্টা যাবৎ তারা কারওয়ান বাজার মোড় অবরোধ করে রাখেন তারা। এক পর্যায়ে পুলিশ তাদের অনেকটা জোরপূর্বক সরিয়ে দেয়।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। আমাদের একেকজনের পরিবারের এমন অবস্থা যে, তারা এখন বাড়িতেও ফিরতে পারবে না। কিন্তু পুলিশ আমাদের জোরপূর্বক সরিয়ে দিয়েছে। আমরা এখন এখান থেকে শাহবাগ যাব এবং সেখানে অবস্থান নিব। তবু আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো।

বিজ্ঞাপন

টিআই/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক