• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মধ্যম আয়ের মানুষের ফ্ল্যাট প্রকল্পের মেয়াদ বাড়াল পরিকল্পনা কমিশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৫, ১৮:১৪
অ+
অ-
মধ্যম আয়ের মানুষের ফ্ল্যাট প্রকল্পের মেয়াদ বাড়াল পরিকল্পনা কমিশন

রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করতে যাচ্ছে সরকার। উত্তরা ১৮ নম্বর সেক্টরে স্বপ্ন ও মধ্যম আয়ের জনসাধারণের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প (উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প) শীর্ষক প্রকল্পের আওতায় কাজ চলমান।

বিজ্ঞাপন

ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে শর্ত সাপেক্ষে ৬ মাস অর্থাৎ নভেম্বর ২০১১ থেকে ডিসেম্বর ২০২৪ এর পরিবর্তে নভেম্বর ২০১১ থেকে জুন ২০২৫ নাগাদ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। রাজউকের প্রস্তাবনায় পরিকল্পনা মন্ত্রণালয় মেয়াদ বৃদ্ধি করেছে।

বুধবার (২২ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা কমিশন জানায়, প্রস্তাবিত বর্ধিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসরণপূর্বক সম্পন্ন করতে হবে। প্রকল্প সমাপ্তির ৩ মাসের মধ্যে প্রকল্পের মূল্যায়ন মন্ত্রণালয়ে জমা দিতে হবে। আইএমইডিতে প্রেরণ করতে হবে। প্রকল্পটি সমাপ্তির লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বরাদ্দ অনুসারে এ প্রকল্পের আওতায় অর্থছাড় ও ব্যয় নিশ্চিত করতে হবে। কোনো খাতের ব্যয় যেন প্রকল্প দলিলে নির্ধারিত প্রাক্কলনের চেয়ে বেশি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়
ফ্ল্যাটের ভুয়া দলিল দেখিয়ে ৫০ কোটি টাকা ব্যাংক লোন নেয় চক্রটি
উত্তরা প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদানে লটারি করল রাজউক

উত্তরা আদর্শ মডেল টাউনের (তৃতীয় ফেজ) ১৮ নম্বর সেক্টরে এ জন্য ২১৪ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রতিটি ভবনে একতলা বেজমেন্টসহ ১৬ তলাবিশিষ্ট ২৪০টি ভবন নির্মাণ করা হবে। এতে ২০ হাজার ১৬০টি ফ্ল্যাট থাকবে।

এসআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরপরিকল্পনা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক