• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেননি : প্রেস উইং ফ্যাক্ট চেক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮
অ+
অ-
আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেননি : প্রেস উইং ফ্যাক্ট চেক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসিম মালিক ঢাকা সফর করেছেন দাবি করে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। দেশটির অন্যান্য সংবাদমাধ্যমগুলোও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে।  গত মঙ্গলবার তিনি ঢাকায় এসেছিলেন বলে তাদের দাবি ।

বিজ্ঞাপন

ভারতীয় এমন সংবাদ সঠিক নয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট চেক। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাদ দিয়ে প্রেস উইং জানিয়েছেন, আইএসআইয়ের প্রধান বাংলাদেশ সফর করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে তা সত্য নয়।

আরও পড়ুন

গুজব প্রতিরোধে ফেসবুক পেজ চালু করল প্রধান উপদেষ্টার প্রেস উইং
উসকানিমূলক প্রতিবেদন না করতে সিএ প্রেস উইং ফ্যাক্টসের অনুরোধ
হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মালিকের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময়ের একটি নেটওয়ার্ক তৈরি করা। তবে নয়া দিল্লি অভিযোগ করেছে, ওই সফরের ফলে বাংলাদেশ-ভারত সীমান্তে নাশকতামূলক কর্মকাণ্ড বাড়তে পারে, যা ভারতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। জেনারেল মালিক গত মঙ্গলবার দুবাই হয়ে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তাকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে শীতল হলেও, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর উভয় দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, উভয় দেশে ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাবে সম্পর্কোন্নয়নে ভূমিকা রেখেছে।

এর আগে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ও সেনাবাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন। সফরকালে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসিম মুনির এবং জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে পাকিস্তানের আইএসপিআর জানায়।

বিজ্ঞাপন

সেই বৈঠকে দুই জেনারেল একটি ‘শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক’ গড়ে তোলার ওপর জোর দেন। তারা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বকে বাইরের প্রভাব থেকে সুরক্ষিত রাখা জরুরি। তবে বিবৃতিতে ভারতের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত ডিসেম্বরে মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তার আগে, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ করেন এই দুই নেতা।

এনএম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সরকারবাংলাদেশপাকিস্তানভারতভুয়া নিউজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

টানা ৭ দিনের ছুটিঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন