বিজ্ঞাপন

শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দিল পুলিশ

শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দিল পুলিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়।

এসময় শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে বাধার মুখে তারা সড়কেই বসে পড়েন। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে দেখা গেছে।

dhakapost

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে শহীদ মিনার থেকে দশম গ্রেডের দাবি দুপুর ১২টার মধ্যে মেনে না নেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা।

তার আগে দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে করা সমাবেশ থেকে দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন শিক্ষকরা।

dhakapost

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, আমাদের দাবি না মানলে দুপুর ১২টার পর যমুনা অভিমুখে পদযাত্রা করব। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে সেখানে যাবো। আমরা তার সাক্ষাৎ চাইব।

আজ ভোর থেকে সারাদেশ থেকে এসে শহীদ মিনারে জড়ো হন শিক্ষকরা। সকাল ১০টায় তাদের সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।

আরএইচটি/এমএসআই/এসএসএইচ