বিজ্ঞাপন

কেএসআরএম দশম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেএসআরএম দশম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দশম কেএসআরএম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ও ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিপি (প্রশাসন ও অর্থ) বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম এবং কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। নারী, সিনিয়র ক্যাটাগরিসহ ১৫৮ গলফার অংশ নেন এ টুর্নামেন্টে।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম বলেন, প্রতি বছর আমরা কেএসআরএমের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করে থাকি। যা অত্যন্ত আনন্দের ও দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা। এজন্য কেএসআরএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করছি কেএসআরএমের সঙ্গে আমাদের ধারাবাহিক এ সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে।

আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমআর/এসএসএইচ