• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩০
অ+
অ-
মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি বস্তিতে মো. মিলন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিলন রংপুর মিঠাপুকুর উপজেলার আনারুল ইসলামের ছেলে। বর্তমানে রূপনগর দিয়াবাড়ি এলাকায় থাকতেন তিনি।

নিহতের বন্ধু সূর্য জানান, মিলন একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন। গত রাতে দিয়াবাড়ি সিটি কলোনি এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিলনকে  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা মিলনকে কুপিয়ে হত্যা করেছে তিনি জানেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪ দিনের সফরে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা
ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই : বিজিবি

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরহত্যাডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের