• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রাম শহরের ৩ হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে নদভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫, ১৩:১২
অ+
অ-
চট্টগ্রাম শহরের ৩ হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে নদভী

চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও ডবলমুরিং থানায় দায়ের হওয়া তিনটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক এ আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রসিকিউশন শাখার উপ-কমিশনার (ডিসি) এ.এ.এম হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চান্দগাঁও থানার দুটি হত্যা মামলায় নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য একটিতে ৭ দিন এবং আরেকটিতে ৫ দিন রিমান্ড আবেদন করা হয়। এ ছাড়া ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় দুদিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

প্রেমিকাকে দেখতে মার্কিন তরুণের রিট : হাইকোর্টে সেই তরুণী
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজ্ঞাপন

গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

আবু রেজা নদভী চট্টগ্রাম-১৫ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।

বিজ্ঞাপন

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের কাছে হেরে যান। তার বিরুদ্ধে নিজ সংসদীয় এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নিপীড়নের অভিযোগ রয়েছে।

এ ছাড়া জামায়াত নিয়ন্ত্রিত চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দখল করার অভিযোগ রয়েছে নদভীর বিরুদ্ধে। 

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবররিমান্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার