• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাক‌বে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫, ১৪:১৭
অ+
অ-
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাক‌বে

গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

বিজ্ঞাপন

শ‌নিবার (২৬ জানুয়া‌রি) ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের অভ্যর্থনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রণয় ভার্মা ব‌লেন, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাক‌বে সবসময়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং বাংলাদেশের জনগণের আগামী পথযাত্রার সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন— অন্তর্বর্তী সরকা‌রের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বিজ্ঞাপন

বাংলাদেশের সরকার, সশস্ত্র বাহিনী, রাজনীতি, সুশীল সমাজ, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং কূটনৈতিক অঙ্গনের সদস্যরা এই উদযাপনে অংশগ্রহণ করেন।

এনআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবাংলাদেশরাষ্ট্রদূত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর