• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের পুলিশের লাঠিপেটা, নারীসহ আহত ৫

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪
অ+
অ-
শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের পুলিশের লাঠিপেটা, নারীসহ আহত ৫

রাজধানীর শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে নারীসহ পাঁচজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহতরা হলেন– মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫) ও মারুফা আক্তার (২৫)।

আরও পড়ুন

ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা শাহবাগে আটকে দিলো পুলিশ
প্রেমিকের সঙ্গে অভিমান : গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সরকারি ইনজেকশন পাচারকালে ফরহাদ নামে এক ব্যক্তি আটক

বিজ্ঞাপন

তাদের হাসপাতালে নিয়ে আসা মো. বেলায়েত হোসেন বলেন, গত আটদিন যাবত আমরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছিলাম। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্দেশে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাব থেকে রওনা হয়েছিলাম। পরে শাহবাগে আমাদের মিছিলটি পৌঁছানো মাত্রই পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটা করে। এতে আমাদের নারী মাদ্রাসা শিক্ষকসহ ৩০-৪০ আহত হন। এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। অন্যদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি ছিল আমাদের ন্যায্য দাবি। আমরা গত ১৯ জানুয়ারি থেকে এ দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ ধর্মঘট করে আসছিলাম। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে পুলিশ আমাদের ওপর ন্যক্কারজনক হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুপুরে নারীসহ পাঁচ মাদ্রাসা শিক্ষককে আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

বিজ্ঞাপন

এসএএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশশিক্ষকঢাকা সিটিরাজধানীর খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক