• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
মেট্রোরেলের খোঁড়াখুঁড়ির কাজ

৩ মাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
অ+
অ-
৩ মাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
ফাইল ছবি

মেট্রোরেলের ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-৫ (নর্দান রুট) এর কাজের জন্য আগামী তিন মাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞাপন

গত ২৩ জানুয়ারি এমআরটি লাইন-৫ (নর্দান রুট) এর প্রকল্প পরিচালক মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এ প্রকল্পের প্রস্তাবিত রুট গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় ২৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলছে।

আরও পড়ুন

নির্ধারিত সময়ে চলছে মেট্রোরেল, যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখ প্রকাশ
যে কারণে গুলশান-২ এড়িয়ে চলবেন আজ
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন

এসময় গুলশান-২ মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে জনসাধারণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত প্রকল্প পরিচালক (সিভিল, আন্ডারগ্রাউন্ড) ড. মো. মশিউর রহমান বলেন, প্রজেক্টের খোঁড়াখুঁড়ির কাজ করার কারণে গুলশান-২ এলাকায় যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা এ পথে চলাচলকারী যাত্রীদের অনুরোধ জানিয়েছি, যেন সম্ভব হলে গুলশান-২ এলাকা এড়িয়ে চলেন। আগামী তিন মাসের মতো এখানে কাজ চলবে। ফলে এসময়টুকু এ জায়গা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। আজ (২৬ জানুয়ারি) থেকেই এটি শুরু হয়েছে।

এমএইচএন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলঢাকা সিটিরাজধানীর খবরঢাকা ট্রাফিকযানজট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’