• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৫, ১৩:০৯
অ+
অ-
‘ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে’

নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

সিইসি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।

তিনি বলেন, ওনারা জানতে চেয়েছিলেন আগামী নির্বাচনের জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি। আমাদের ভোটার তালিকা প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়গুলো শেষ করতে টাইমলাইন কিরকম হবে। ওনারা বাংলাদেশের এই অগ্রযাত্রায় সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। গণতান্ত্রিক প্রক্রিয়াটা সম্পন্ন হলে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছেন তারা।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ওনারা লোক পাঠাবেন এবং নিড অ্যাসেসমেন্ট করবেন। এরপরই বোঝা যাবে কোথায় কোথায় ওনারা সাহায্য করতে পারেন এবং পরে আমাদের জানাবেন। এছাড়া নির্বাচন তারা পর্যবেক্ষকও পাঠাতে চায় বলে জানিয়েছেন।

আরও পড়ুন

নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন : সিইসি
সংসদের স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না : সিইসি

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা তাদের আশ্বস্ত করেছি। আমরা তাদের সুষ্ঠু ভোটের বিষয়ে আশ্বস্ত করেছি। আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন। আমাদের বিষয়টা তারা রিয়ালাইজ করতে পেরেছেন।

বিজ্ঞাপন

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।

এসআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি