• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৫, ১৬:১৮
অ+
অ-
নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর ভাটারা থানার কুড়িল ঘাটপাড় এলাকায় নেশার টাকা না পেয়ে রাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার(২৮ জানুয়ারি) ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

খিলগাঁওয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
প্রেমিকের সঙ্গে অভিমান : গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে অনেক আগে এসএসসি পাশ করেছে এরপর থেকেই সে মাদকাসক্ত। সেই গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে। মাদকের টাকার জন্য সবার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তার বাবার অনেক টাকা পয়সাও নষ্ট করে। গতকাল বিকালের দিকে তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায় এবং তার মা সেটি দিতে না চাইলে তার মার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে তার নিজের কোমরের বেল্ট খুলে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএএ/এআইএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিমৃত্যুআত্মহত্যারাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়