• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাবেক এমপি নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬
অ+
অ-
সাবেক এমপি নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে ৫১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

দক্ষিণ সিটিতে দুদকের অভিযান
এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

তিনি বলেন, আসামি পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের করেছেন। তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩৩টি ব্যাংক হিসাবে মোট ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

তার স্ত্রী মিসেস ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে ২ কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

আরএম/এআইএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি