• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

অবৈধভাবে ভোটার করার অপচেষ্টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৫, ১৪:০১
অ+
অ-
অবৈধভাবে ভোটার করার অপচেষ্টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তার

অবৈধভাবে ভোটার করার অপচেষ্টায় উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদেরকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। সংবাদ সম্মেলনে এনআইডি উইংয়ের পরিচালক মুহাম্মদ হাসনানুজ্জামান, উপ-পরিচালক তকদির আহমেদ, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও সহকারী পরিচালক আশাদুল হক উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, সুনামগঞ্জের জগন্নাথপুরে আর্থিক লেনদেনের মাধ্যমে ভোটার করার জালিয়াতি প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপজেলায় ১০৬ জন বাংলাদেশি প্রবাসীকে নিয়ে ভোটার করার অপেচষ্টা করেন তারা।

এনআইডি ডিজি জানান, জাতীয় পরিচয়পত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ঢাকা থেকে এনআইডি উইংয়ের একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ে প্রমাণ পেয়েছে। অনিয়মে জড়িত দুজন হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপরই বিভাগীয় ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে। তারা গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থাপন করার প্রক্রিয়ায় রয়েছে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, এ এলাকায় ১০৬ জনকে ভোটার করার অপচেষ্টা করা হয়েছে। এই ১০৬ জনই প্রবাসে থাকেন। স্থানীয় অনেকের বায়োমেট্রিক ও আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম সনাক্ত করা হয়েছে। এসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হলেও বিদেশে থাকা লোকের পরিবর্তে অন্যের আঙুলের ছাপ ও বায়োমেট্রিক নেওয়ায় তারা শেষ পর্যন্ত ভোটার হতে পারত না বলেও জানান তিনি।

তিনি বলেন, সারাদেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। এ কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার পর্যন্ত ১৭ লাখ ৭ হাজার ৫৭০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে প্রমাণিত হয়, আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। এ কাজের সবার সহযোগিতা চান তিনি।

২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী কোনো নাগরিক কোনো কারণে বাদ পড়লে নির্ভুল তথ্য ও কাগজপত্র দিয়ে ভোটার হতে হয়। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তুলে নিবন্ধন সম্পন্নের কাজ শুরু হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞাপন

এসআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি