• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভোটারদের আস্থা ফেরাতে বলেছে ইইউ : ইসি সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৫, ১২:৫১
অ+
অ-
ভোটারদের আস্থা ফেরাতে বলেছে ইইউ : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভার আগে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডর।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ওনারা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সবক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি। এটি জটিল প্রক্রিয়া হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানান সচিব।

সচিব বলেন, তারা ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও জোরদার করার বিষয়ে জোর দিয়েছেন। 

বিজ্ঞাপন

সার্বিক মতামত নিয়ে সফররত ইইউ প্রতিনিধিদের আগামী সপ্তাহে দেশ ছাড়ার কথা রয়েছে।

এসআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না