• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আইজিপি-ডিএমপি কমিশনার চাকরি করতে পারলে আমরা কেন পারব না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৫, ১৩:৩১
অ+
অ-
আইজিপি-ডিএমপি কমিশনার চাকরি করতে পারলে আমরা কেন পারব না

আমাদের আশ্বাস দিয়ে এখন চাকরি ফিরিয়ে দিচ্ছে না। যারা আমাদের আশ্বাস দিয়েছিল তারা অন্যায় করেছেন এবং আইন ভঙ্গ করেছেন। বিগত সরকারের আমলে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা তো এখন ঠিকই চাকরি ফিরে পেয়েছেন এবং চাকরি করছেন। বর্তমান আইজিপি ও ডিএমপি কমিশনার বাধ্যতামূলক অবসরে ছিলেন। কিন্তু পরবর্তিত প্রেক্ষাপটে আইজিপি ও ডিএমপি কমিশনার চাকরি করছেন। তাহলে আমরা কেন চাকরি করতে পারব না?  

বিজ্ঞাপন

চাকরি ফিরে পেতে আন্দোলনে নামা পুলিশ সদস্যরা এসব কথা বলেন। এই পুলিশ সদস্যরা আজ (বৃহস্পতিবার) পদযাত্রা নিয়ে সচিবালয়ের সামনে গেলে সেখানে তাদের বাধা দেয় পুলিশ। পরে তাদের ৫ জন দাবি-দাওয়া নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলার জন্য সচিবালয়ের ভেতরে ঢোকেন। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা সচিবালয়ের ভেতরে যান।

যারা সচিবালয়ে গেছেন তারা হলেন— সাইফুল, সাদ্দান, মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু। সচিবালয়ে ঢোকার আগে এই পাঁচজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।   

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা একটি পদযাত্রা বের করেন। সরেজমিনে দেখা যায়, পুলিশ পরিবারের প্রায় দু হাজার সদস্য এ আন্দোলনে যোগ দিয়েছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা এই আন্দোলন করছেন। 

বিজ্ঞাপন

আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার চাকরিচ্যুত এক পুলিশ সদস্য বলেন, আমরা তো কোনো অন্যায় করিনি। অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।   

আরও পড়ুন

‘লাল শাড়ি পরে পিলখানায় ঢুকেছিলাম, বের হয়েছি বিধবা হয়ে’
কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, আসতে শুরু করেছেন মুসল্লিরা
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ

আন্দোলনে অংশ নেওয়া আরেকজন বলেন, আমরা গত ছয় মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা যখন শুরুতে আন্দোলন করেছিলাম তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি-দাওয়া তুলে ধরেছি। পরে আমরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তিনি আমাদের কাগজপত্র দেখেন এবং বলেন যে আমাদের দাবি যৌক্তিক এবং আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। তিনি তখন বলেছেন আন্দোলনরতদের মধ্যে প্রায় ৯৮ শতাংশের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। উনার সে আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু একে একে দিন পার হতে থাকে কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। তাই আমরা আবারও আন্দোলনে নেমেছি। আমাদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করবো না।

বিজ্ঞাপন

এমএসি/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশবিক্ষোভঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক