• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

২৫ ক্যাডার কর্মকর্তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৫, ১৭:১০
অ+
অ-
২৫ ক্যাডার কর্মকর্তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন কর্মসূচি

ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন ক্যাডার থেকে এমন পক্ষপাতিত্বপূর্ণ আচরণের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) থেকে একযোগে ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্ভিসের ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য নিরসনের দাবিতে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এ কর্মসূচি পালন করছেন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে আজ সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের দশজন সদস্যকে সাময়িক বরখাস্ত, একজনকে ওএসডি করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি বিধি-বিধান বহির্ভূত একই ধরনের কার্যকলাপের পরও তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষমতার অপব্যবহার করে, প্রশাসন ক্যাডার থেকে এ ধরনের পক্ষপাতিত্বপূর্ণ আচরণের প্রতিবাদে তারা এই শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেডিকেলে ভর্তি-সরকারি চাকরিতে কোটা : মতামত চাইলো উপদেষ্টা পরিষদ
উপদেষ্টার দেখা মেলেনি, নতুুন কর্মসূচি ঘোষণা চাকরিচ্যুত পুলিশদের
মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি : অর্থ উপদেষ্টা

তারা জানিয়েছেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারগুলোর মধ্যে সীমাহীন বৈষম্য রয়েছে। রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও প্রফেশনালিজম নিশ্চিতে সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে এ বৈষম্যগুলো নিরসন করা অত্যন্ত জরুরি। শুধু সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে নয়, বরং শাস্তি দেওয়ার ক্ষেত্রেও প্রশাসন ক্যাডার অন্য ক্যাডারদের সঙ্গে বৈষম্যমূলক ও পক্ষপাতিত্বপূর্ণ আচরণ করছে। তাই সরকার ও জনগণের দৃষ্টি আকর্ষণ করতে তারা এ শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে।

এতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়াধীন দপ্তর ও সংস্থায় কর্মরত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের জন্য ঢালাওভাবে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। কোনো কারণ দর্শানোর নোটিশ ব্যতিরেকে এ ধরনের প্রজ্ঞাপন জারি অত্যন্ত অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা মৌলিক অধিকার ও চাকরিবিধির পরিপন্থি। যাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা স্ব-স্ব ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ও মেধাবী কর্মকর্তা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে বরখাস্ত করায় পরিষদ সদস্যরা ক্ষুব্ধ হয়েছেন। 

বিজ্ঞাপন

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা (ক্যাডার যার, মন্ত্রণালয় তার), উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ক্যাডারের সমতা নিশ্চিতের দাবি জানিয়ে আসছে। এ দাবির স্বপক্ষেও তারা গত ১৫ অক্টোবর তারিখে একযোগে ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন কর্মসূচি পালন করে।

এসএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিএসসরকারি চাকরি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

তথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

সরকারি চাকরির খবরতথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

আসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

৫০তম বিসিএস লিখিত পরীক্ষাআসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা