• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইজতেমায় থাকবে ড্রোন, প্রতি খিত্তায় ২ জন ফায়ারফাইটার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৩২
অ+
অ-
ইজতেমায় থাকবে ড্রোন, প্রতি খিত্তায় ২ জন ফায়ারফাইটার

বিশ্ব ইজতেমা ময়দানের অগ্নি নিরাপত্তা দিতে ও প্রাথমিক চিকিৎসা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দিনরাত ২৪ ঘণ্টা সেবা পেতে মোবাইল নম্বর চালুসহ খোলা হয়েছে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ। পুরো ইজতেমা ময়দান অগ্নিনিরাপত্তা দিতে প্রস্তুত রাখা হয়েছে ৩৭৪ জন জনবল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)  এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিক অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় প্রতিটি খিত্তায় ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুইজন করে ফায়ারফাইটার সবসময় দায়িত্ব পালন করবেন। অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার জন্য বিভিন্ন স্থানে ২টি ফায়ার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

ইজতেমায় আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে : আইজিপি
ইজতেমা উপলক্ষ্যে ১৪ ট্রেন, যখন যেখান থেকে ছাড়বে
৫ আন্তঃনগর ছাড়া টঙ্গী স্টেশনে দাঁড়াবে সব ট্রেন

ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১০২০৮৬৫ এই মোবাইল নম্বর ও ০২২২৪৪১০০৮২ নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বিজ্ঞাপন

অগ্নিনিরাপত্তা প্রদানে ইজতেমা ময়দানের বিভিন্ন স্থানে ৪টি পানিবাহী গাড়ি, ৩টি অ্যাম্বুলেন্স, ১৪টি পাম্প, ২২০টি ফায়ার এক্সটিংগুইশার, ১৩টি জেনারেটর, ১২৮টি ওয়াকি-টকি, ১৫০টি ডেলিভারি হোজ, ১৪টি ব্রাঞ্চ পাইপ প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদীতে (কামারপাড়া ব্রিজের নিচে) রেসকিউ স্পিড বোট ও ৪ জনের ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত অগ্নিনির্বাপণে পানি প্রদানের জন্য তুরাগ নদীর তীরে ৬টি, বিভিন্ন রিজার্ভারে ৫টি পাম্প স্থাপন করা হয়েছে। টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলো ইজতেমাকালীন স্ট্যান্ডবাই রাখা হয়েছে হলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্ব ইজতেমাফায়ার সার্ভিসঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন