• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : নাহিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৫, ১৯:১৫
অ+
অ-
পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : নাহিদ

নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ–অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান ও সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারে থেকে কোনো রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দলে থাকব না।

দেশের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে চাউর হয়, ‘আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা। ওই দলের সদস্যসচিব হতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।’ রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে : নাহিদ
নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত বহন করে : নাহিদ

পদত্যাগসংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘পত্রিকায় আসলে কোন উৎস থেকে বলা হয়েছে তা পরিষ্কার করেনি। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয়নি। এ রকম কিছু হলে আমরা নিজেরাই বলব।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের রাজনীতির সুযোগ থাকা উচিত না মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন।’

এমএম/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাহিদ ইসলামঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

ফ্যাসিস্ট দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে

বিরোধীদলীয় চিফ হুইপফ্যাসিস্ট দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে