• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শ্রম-অভিবাসন বিষয়ে বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদার হবে : আসিফ নজরুল

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫, ০২:২০
অ+
অ-
শ্রম-অভিবাসন বিষয়ে বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদার হবে : আসিফ নজরুল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে শ্রম ও অভিবাসন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. আসিফ নজরুল সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ আবুথনাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন।

বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রম বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের অধিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আব্দুল্লাহ আবুথনাইনের সঙ্গে বৈঠকে সৌদি আরবে ত্রিশ লাখেরও বেশি বাংলাদেশি কর্মীকে সুযোগ দেওয়ার জন্য উপদেষ্টা সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

তিনি সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং কিছু নির্দিষ্ট কেন্দ্রকে (টিটিসি) দক্ষতা স্বীকৃতি দিতে বিবেচনার আহ্বান জানান। সৌদি আরব এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয় এবং সম্ভাব্য টিটিসি মূল্যায়নের সম্মতি জানায়।

বৈঠকে উচ্চ ইকামা নবায়ন ফি এবং এর ফলে কর্মীদের চাকরিহীন হওয়ার বিষয়ে আলোচনা হয়।

সৌদি পক্ষ জানায়, শ্রম আইন সংস্কার করা হচ্ছে, যাতে উভয়পক্ষের অধিকার সংরক্ষিত হয়। এ ছাড়া, কর্মীরা যাতে বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে তাদের নিয়োগ চুক্তি নিশ্চিতভাবে পায়, সে বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া, ঢাকায় সৌদি দূতাবাসে পেশাদার সার্টিফিকেট সত্যায়ন সংক্রান্ত সমস্যা উত্থাপন করা হয়। কালচারাল অ্যাটাচের অনুপস্থিতির কারণে এই প্রক্রিয়ায় দেরি হচ্ছে, তাই এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানায়। এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরবআসিফ নজরুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

বাহরাইন ও সৌদিতে ইরানের হামলা

বাহরাইন ও সৌদিতে ইরানের হামলা