• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে আজহারীর মাহফিল, প্যারেড ময়দানের দিকে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৫, ১৭:০৩
অ+
অ-
চট্টগ্রামে আজহারীর মাহফিল, প্যারেড ময়দানের দিকে জনতার ঢল

চট্টগ্রামের প্যারেড ময়দানে আজ (শুক্রবার) দিবাগত রাত ৮টার দিকে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখবেন মাওলানা মিজানুর রহমান আজহারী। এ উপলক্ষ্যে বিকেল সাড়ে ৩টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, আজহারীর বয়ান শুনতে সকাল থেকে প্যারেড ময়দানের দিকে জনতার ঢল নামে। এদিন প্যারেড ময়দান এলাকায় জুমার নামাজে বিপুল পরিমাণ মুসল্লি অংশগ্রহণ করেন। আসরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এছাড়া প্যারেড ময়দান সংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অঁলিখা মোড় থেকে গণি বেকারীর মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে। নগরের বিভিন্ন এলাকা থেকে কেউ পায়ে হেঁটে আবার কেউ মিছিলযোগে মাহফিলে প্রবেশ করছেন।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই  তাফসিরুল কুরআন মাহফিল সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে শুরু হয়। প্রথম দিনের প্রধান আলোচনা পেশ করেন মাওলানা আবদুল্লাহ আল আমিন। এরপর প্রতিদিন মাগরিবের পর থেকে রাত ১০টা কিংবা ১১টা পর্যন্ত আলোচনা পেশ করেন খ্যাতনামা মুফাসসিররা।

মাহফিলে সাতকানিয়া থেকে অংশ নেওয়া মোহাম্মদ মহসিন বলেন, আমি বৃহস্পতিবার রাতেই চট্টগ্রাম শহরে এক আত্মীয়ের বাড়িতে ছিলাম। শুক্রবার সকালে মাহফিলে চলে এসেছি। আজহারী হুজুরের মাহফিলে অংশ নেওয়ার ইচ্ছা অনেকদিন আগে থেকে। আজকে পূরণ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

২৯ বছর আগে থেকে প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ৫ দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত থাকতেন প্রয়াত ইসলামী চিন্তাবিদ দেলাওয়ার হোসেন সাঈদী। তার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হতো পুরো প্যারেড ময়দান। বাধা কাটিয়ে ১৮ বছর পর সেই মাঠে শুরু হয় ঐতিহাসিক তাফসির মাহফিল। 

এমআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার