• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

বই প্রকাশের আগে পান্ডুলিপি সংক্রান্ত সংবাদের বিষয়ে যা বলছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২
অ+
অ-
বই প্রকাশের আগে পান্ডুলিপি সংক্রান্ত সংবাদের বিষয়ে যা বলছে ডিএমপি

বিভিন্ন গণমাধ্যমে বইমেলায় প্রকাশিত বইয়ের পান্ডুলিপি যাচাই সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই বক্তব্য গণমাধ্যমে পাঠান।

ডিএমপির বক্তব্যে বলা হয়, ৩১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের আলোকে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাবে এ সংক্রান্ত বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোনো উস্কানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে বই মেলা আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় এ সংক্রান্ত অনেকে বিষয়টি উপস্থাপন করেন। প্রকৃতপক্ষে প্রকাশিতব্য বইলো আগামীতে পুলিশের ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোনো পরার্মশ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা বলা হয়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, লেখনির মত সৃজনশীল কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করি। মুক্ত মনের চর্চা ও বিকাশের পরিবেশকে আমরা স্বাগত জানাই। অতএব এ  বিষয়ে অহেতুক ভুল ব্যাখ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করা হলো।

এমএসি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমপিএকুশে বইমেলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বই মেলায় ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন

বই মেলায় ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

ঈদে ঢাকা ছাড়বে মানুষ, বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারঈদে ঢাকা ছাড়বে মানুষ, বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স

বইমেলায় মোবারক আজাদের ‘জিডিতে লেখা প্রেম’ ও ‘নীরব আলো’

বইমেলায় মোবারক আজাদের ‘জিডিতে লেখা প্রেম’ ও ‘নীরব আলো’