• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২
অ+
অ-
চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা আটক

চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টায় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য খাতিজাতুল আনোয়ার সনির চাচা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ উপস্থিত হয়ে ফখরুল আনোয়ারকে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন

চট্টগ্রামে শুরু হলো অমর একুশে বইমেলা
আমরা চট্টগ্রামে আর জলাবদ্ধতা দেখতে চাই না : মহানগর জামায়াতের আমির
চট্টগ্রামে যুবলীগের নেতাসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এমআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরআটকপুলিশআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি