• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য সচেতনতা বৃদ্ধিতে সিডনিতে সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯
অ+
অ-
বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য সচেতনতা বৃদ্ধিতে সিডনিতে সভা

বৈধপথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল সিডনির উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সিডনির বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশন ক‍্যানবেরার চার্জ ড‍্যা অ‍্যাফের্য়াস ড. দেওয়ান মো. শাহারিয়ার ফিরোজ। 

তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করছে বাংলাদেশ সরকার। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

আরও পড়ুন

কুয়াশাচ্ছন্ন ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল কলকাতা
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

বিজ্ঞাপন

এসময় বাংলাদেশ হাইকমিশনের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সেলর মো. সালাহউদ্দিন প্রবাসীদের ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণার্থে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ অবহিতকরণ সভায় উপস্থাপন করেন। 

সভায় বক্তারা বলেন, বৈধ চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ফলে দেশ উপকৃত হচ্ছে। প্রবাসীদের অবদানকে উৎসাহিত করতে বাংলাদেশ সরকার প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের ওপর সরাসরি ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে। 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রবাসীরা সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের কল্যাণার্থে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

বিজ্ঞাপন

এনআই/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়ারেমিট্যান্সপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেলবোর্ন থেকে সিডনি, অলিম্পিক ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন থেকে সিডনি, অলিম্পিক ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া

ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব

ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

অস্ট্রেলিয়ার টেনিসের রাজ্যে এক বেলা

অস্ট্রেলিয়ার টেনিসের রাজ্যে এক বেলা