• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩
অ+
অ-
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলছেন, মালিকপক্ষ বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে নগরের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

আইনজীবী সাইফুল হত্যা মামলার ১১ আসামি আরেক মামলায় গ্রেপ্তার
চট্টগ্রামে সেই বিয়ের অনুষ্ঠানে কী ঘটেছিল?

বিজ্ঞাপন

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। তারা যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

শ্রমিকরা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল হোসেন জানান, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

আরএমএন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী