• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রতিবেদন প্রস্তুত জনপ্রশাসন সংস্কার কমিশনের, জমা ৫ ফেব্রুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫
অ+
অ-
প্রতিবেদন প্রস্তুত জনপ্রশাসন সংস্কার কমিশনের, জমা ৫ ফেব্রুয়ারি

গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে গঠন করা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রায় ২০০ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি (বুধবার) সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন সংস্কার কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশন সূত্র বলছে, প্রতিবেদনটি প্রায় ২০০ পৃষ্ঠার। আগামী বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে কমিশন।

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য ১১টি কমিশন গঠন করে দেয়। এর মধ্যে গত অক্টোবরের প্রথম সপ্তাহে গঠন করা হয় ছয়টি সংস্কার কমিশন। সেগুলো হলো– নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চার প্রদেশ ‘বিলাসিতা’, বাড়বে রাজনৈতিক জটিলতা কোন্দল ব্যয়
আবারও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ডিজি সালেহ আহমদ
রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের নতুন সচিব নূরুল আমীন

এর পর গত নভেম্বরে আরও পাঁচটি কমিশন গঠন করা হয়। সেগুলো হলো– স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশনের এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।

ইতোমধ্যে প্রথম পর্যায়ে গঠন করা চার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গত ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশজনপ্রশাসন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

Google News
‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি