• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
আন্দোলনে হত্যায় জড়িত থাকার অভিযোগ

ঢাকায় আটক ইটনা উপজেলা আ.লীগ নেতা রাজিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৫
অ+
অ-
ঢাকায় আটক ইটনা উপজেলা আ.লীগ নেতা রাজিব

কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার আলম রাজিবকে আটক করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজিবের বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ঢাকা পোস্টকে বলেন, সারোয়ার আলম রাজিব ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক। তার বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আওয়ামী লীগ সমর্থকদের হামলা, সারারাত থানা পাহারা দিলো সেনাবাহিনী
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার
পুলিশের ওপর হামলা করে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

তিনি বলেন, দুপুরে তাকে আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বনির্ভর বাংলাদেশ’ দখলে রাজিব জড়িত। সংস্থাটির কোটি কোটি টাকা আত্মসাৎ করে সংস্থাটিকে অকার্যকর করেন তিনি। সংস্থাটির ডরমিটরিতে আগস্টের পর কিশোরগঞ্জের সন্ত্রাসী ও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন অবৈধ অস্ত্র নিয়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাহিনীর সঙ্গে মোহাম্মদপুর এলাকায় মহড়া দিয়েছেন। অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে ‘ক্যাসিনো’ নামক একটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

জেইউ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকপুলিশঢাকা সিটিরাজধানীর খবরআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন