• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ধানমন্ডিতে সিআরআইয়ের কোনো অফিস খুঁজে পাওয়া যায়নি : দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১১
অ+
অ-
ধানমন্ডিতে সিআরআইয়ের কোনো অফিস খুঁজে পাওয়া যায়নি : দুদক

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কোনো অফিস ধানমন্ডিতে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডি ৬/এ -তে দুদকের এক বিফ্রিংয়ে তিনি তথ্য জানান।

দুদকের সহকারী পরিচালক বলেন, রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা ক্ষতি সাধন করছেন কিনা সেটার যাচাই করার জন্য এসেছি। ধানমন্ডি কয়েকটা জায়গা ঘুরেও আমরা সিআরআই এর অফিস খুঁজে পাইনি।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে অভিযানে আসছি। ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমরা সেটা জেনেছি। সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডগুলো সংগ্রহ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান। উনারা নন প্রফিট অরগানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা যে নিয়মিত অভিযান করি সেটারই একটি অংশ। অভিযোগে যতটুক তথ্য ছিল সেই তথ্য যাছাই করতে আজকে অভিযান পরিচালনা।

বিজ্ঞাপন

তার আগে দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান টিম। সেখানে কিছু না পেয়ে ধানমন্ডি ৬/এ যায় ওই টিম। সেখানেও কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি দুদকের অভিযান টিম।

এমএসআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম