• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫
অ+
অ-
একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ১৪ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন।

এ বছর শিল্পকলায় ৫ জন, ভাষা ও সাহিত্যে ২ এবং সাংবাদিকতা ১, সাংবাদিকতা ও মানবাধিকার ১, শিক্ষা ১, সংস্কৃতি ও শিক্ষা ১, বিজ্ঞান ও প্রযুক্তি ১, গবেষণা ১, সমাজসেবায় ১ এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক দেওয়া হয়েছে।

শিল্পকলায় পদক পাচ্ছেন আজিজুর রহমান (মরণোত্তর-চলচ্চিত্র), উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর-সংগীত), ফেরদৌস আরা (সংগীত), নাসির আলী মামুন (আলোকচিত্র), রোকেয়া সুলতানা (চিত্রকলা)।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা
ধানমন্ডি ৩২—এ ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ
আওয়ামী লীগ হাতে ছিল, এখনও সব হাতেই আছে সাইফুল ইসলামের!

এর মধ্যে ভাষা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)।

এছাড়া সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতায় ও মাবিাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান।

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।

পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হবে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

এসএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সরকারঅন্তর্বর্তীকালীন সরকারসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়মোস্তফা সরয়ার ফারুকী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

টানা ৭ দিনের ছুটিঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’