• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্লিজ এবার শান্ত হোন, বললেন আজহারী

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯
অ+
অ-
প্লিজ এবার শান্ত হোন, বললেন আজহারী

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল’ নামে ভাঙচুরের কর্মসূচি দেওয়া হয়েছিল। এরপর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে বড় একটা অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় সুধাসদনেও। 

বিজ্ঞাপন

এরপর এই ভাঙচুরের কর্মসূচি দেশের বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়ে।  বৃহস্পতিবারও ভাঙচুর-আগুনের এসব ঘটনা চলমান থাকে। দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে গত দুদিন।    

এ অবস্থায় শুক্রবার সকালে ফেসবুকে একটি পোস্টে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী লিখেছেন— মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত।
Let’s rebuild our nation   

আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি : দেখুন ছবিতে
বগুড়ায় ৩টি রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
ডিবি কার্যালয়ে শাওন-সাবা, চলছে টানা জিজ্ঞাসাবাদ

বিজ্ঞাপন

এই পোস্টের কমেন্টেই তিনি আরও লিখেছেন— এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন! 

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মিজানুর রহমান আজহারীআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ