• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

অতীতের চেয়ে গণমাধ্যম স্বাধীন : ডেপুটি প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫
অ+
অ-
অতীতের চেয়ে গণমাধ্যম স্বাধীন : ডেপুটি প্রেস সচিব

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জনাব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে সংবাদ মাধ্যম। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের বাণিজ্য নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

আজাদ মজুমদার বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি চট্টগ্রামে বিনিয়োগেরও আহ্বান জানান। চট্টগ্রামে বিনিয়োগ হলে লাভবান হবে পুরো দেশ। কারণ চট্টগ্রাম হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতির লাইফলাইন। 

বিজ্ঞাপন

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকার বৈষম্যবিরোধী। সারা দেশে যেন সুষম উন্নয়ন হয় সরকার সেজন্য আন্তরিক। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে ডেপুটি প্রেস সচিব বলেন, এসব অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে : আসিফ মাহমুদ
ঢাকা ও দিল্লির মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা

বিজ্ঞাপন

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

এমআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুহাম্মদ ইউনূসবাংলাদেশঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু