• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চূড়ান্ত নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১
অ+
অ-
চূড়ান্ত নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

সুপারিশপ্রাপ্ত ৩য় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৬ হাজার ৫৩১ জন নিয়োগ বঞ্চিতরা। 

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।

এ সময় ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক ‘, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে ‘, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। ১ম ও ২য় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমাণ তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কিন্তু ৩য় ধাপের চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে টালবাহানা। ৩য় ধাপের ২০২৩ সালের ১৪ জুন তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৪ সালের ২৯ মার্চে। যার ফলাফল প্রকাশ করা হয় ২১ এপ্রিল এবং ১২ জুন ভাইভা সম্পন্ন হয়। পরবর্তীতে আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হন।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, তাদের মধ্যে ৩১ জন হাইকোর্টে রিট করেন। এরই প্রেক্ষিতে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন

স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তার আবেদন শুরু বৃহস্পতিবার
অসদাচরণের অভিযোগে শিক্ষা ক্যাডারের দুই কর্মকর্তা বরখাস্ত
আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক : স্বরাষ্ট্র সচিব

নিয়োগ বঞ্চিতরা বলেন, গত ১৪ জানুয়ারি প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়ের সঙ্গে আমাদের প্রতিনিধি দল দল দেখা করলে তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের মধ্যে সবার নিয়োগ চূড়ান্ত হবে, কেউ বাদ যাবে না। কিন্তু ইতিমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে ৭টি শুনানির পর চূড়ান্ত জাজমেন্টে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ফলাফল বাতিল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত নিয়োগের দাবি জানিয়ে আন্দোলনকারী শিক্ষকরা বলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ওএফএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রাথমিক শিক্ষাপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্কুল ভর্তিতে লটারি থেকে পরীক্ষায় ফেরত যেতে চাই

স্কুল ভর্তিতে লটারি থেকে পরীক্ষায় ফেরত যেতে চাই

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

বিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

ববি হাজ্জাজবিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম