• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জুলাই আন্দোলনে সহিংসতা-হত্যার ভিডিও আপলোড করার আহ্বান পুলিশের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮
অ+
অ-
জুলাই আন্দোলনে সহিংসতা-হত্যার ভিডিও আপলোড করার আহ্বান পুলিশের

জুলাই-আগস্টের গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়।

এতে বলা হয়, জুলাই-আগস্ট গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাগুলোর তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণ করা স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

আরও পড়ুন

আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক : স্বরাষ্ট্র সচিব
পুলিশের নিয়োগ-পদোন্নতি-পদায়নে কমিশনের যত সুপারিশ
আওয়ামী আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোড করা ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগইন করে দেখা যাবে।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এ ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলে পুলিশের ফেসবুক পোস্টে জানানো হয়।

এআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশছাত্র আন্দোলনবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার